Web Analytics

ঢাকা মহানগর পুলিশ আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীতে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসবের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

নিরাপত্তা পরিকল্পনায় পিকেট ও টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি দল, সাদা পোশাকের গোয়েন্দা দল, সোয়াট, বোম্ব ডিসপোজাল দল এবং ট্রাফিক পুলিশ মোতায়েনের কথা জানানো হয়। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট জন্মাষ্টমী উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।

সভায় নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত হয়। নামাজ ও আজানের সময় মাইক বা লাউডস্পিকার না বাজানো, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশ না নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে এবং বৈদ্যুতিক লাইন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।