Web Analytics

চাঁদা দাবির অভিযোগে পিরোজপুরে তিন বিএনপি নেতা ও ছাত্রদলের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ, সাবেক সভাপতি আশরাফুল এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ।

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির একটি মামলায় সালাম শেখকে ঢাকায় র‌্যাব-১০-এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রোববার কুমারখালী এলাকার জাকির হোসেন চারজনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, জাকির হোসেন কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুতের সাব-স্টেশনে বালু ভরাটের কাজ করছিলেন। অভিযোগে বলা হয়, ১৩ আগস্ট কাজ শুরুর পর সালাম শেখ তাকে অংশীদার করতে চাপ দেন এবং প্রতি সিএফটি বালুর জন্য এক টাকা চাঁদা দাবি করেন। জাকির রাজি না হওয়ায় প্রায় এক কিলোমিটার পাইপ ভেঙে ফেলা হয়, যাতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। মামলায় ছয়জনের নাম এবং আরও চার-পাঁচজন অজ্ঞাত আসামির উল্লেখ রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।