Web Analytics

যুক্তরাজ্যের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে প্রস্তাবিত শরিয়াহসম্মত সুদমুক্ত বিকল্প শিক্ষাঋণ সম্পর্কে শিক্ষার্থীদের জানাচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি চালু হতে পারে, তবে শিক্ষা বিভাগ এখনো নির্দিষ্ট শুরুর তারিখ ঘোষণা করেনি। লিডস বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সুবিধাটি চালুর সম্ভাবনার কথা জানিয়েছে; ব্রিস্টল, ইউসিএল, সিটি সেন্ট জর্জেস, নিউক্যাসল ও ডি মন্টফোর্টও আবেদনকারীদের এ বিষয়ে তথ্য দিয়েছে।

ইসলামি অর্থায়নের তাকাফুল নীতিভিত্তিক এই ব্যবস্থায় সুদের বদলে শিক্ষার্থীরা অবদান দেবেন। পরিশোধের অঙ্ক ও সময়সূচি প্রচলিত শিক্ষাঋণের মতোই থাকবে, তবে সেই অবদান সাধারণ সরকারি তহবিলে না গিয়ে ভবিষ্যৎ শরিয়াহভিত্তিক ঋণ কর্মসূচির শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় হবে। ইসলামি অর্থায়ন তদারকি বোর্ড ব্যবস্থাটিকে শরিয়াহসম্মত হিসেবে সনদ দেবে এবং যেকোনো শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন।

উদ্যোগটি নিয়ে রাজনৈতিক বিতর্কও হয়েছে। রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান বিভাজন ও বকেয়া ঋণের ক্ষেত্রে করদাতাদের দায় নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষা বিভাগ বিশেষ সুবিধার অভিযোগ নাকচ করে বলেছে, দুই ব্যবস্থায় পরিশোধের নিয়ম ও পরিমাণ একই থাকবে। ২০২১ সালের মুসলিম সেনসাসের প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের জরিপে ৮০ শতাংশ শিক্ষার্থী সুদভিত্তিক ঋণ নিয়ে ধর্মীয় দ্বিধার কথা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।