Web Analytics

বাংলাদেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

ড. ভাইজ শিক্ষাখাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতায় পেশাদারিত্ব উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি সব স্তরের শিক্ষকের জন্য সমন্বিত নীতিমালা, প্রাক-চাকরি প্রশিক্ষণ ও নিয়মিত প্রশিক্ষণের বিষয় তুলে ধরেন। পাশাপাশি শিক্ষায় জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ, ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন, স্বাস্থ্য শিক্ষা, টেকসই উন্নয়ন এবং ভালো ফল করা প্রতিষ্ঠানের জন্য বিশেষ বাজেটের কথাও বলেন।

মাহদী আমিন শিক্ষা ইকোসিস্টেম আধুনিক করার সরকারি কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ডিজিটাল কনটেন্ট ও এডটেকে বেসরকারি অংশীদারিত্ব বাড়ানো, ওয়ান টিচার ওয়ান ট্যাব উদ্যোগ, মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে। বৈঠকে উভয় পক্ষ শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহযোগিতা জোরদারে ঐকমত্য পোষণ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।