Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার বেলা ১১টায় প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাসের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ছিল। তবে ২০২০ সালে করোনাকালে পরীক্ষা হয়নি এবং অটোপাস দেওয়ায় সেবার পাসের হার ছিল ১০০ শতাংশ।

২০২৫ সালে পাসের হার নেমে ৫৭.১২ শতাংশে আসে এবং প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী ফেল করে। প্রকাশিত তথ্যে ২০১৬ সালে পাসের হার ৭২ শতাংশ, ২০১৭ সালে ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ ছিল। উদ্বোধনের পর প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়; শিক্ষার্থীরা তিন উপায়ে ফল দেখতে পারবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।