Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়। সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য নিশ্চিত করে। ইসি সূত্র জানায়, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে তালিকা পাঠানোর আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ২৯৬ জনের তালিকা পাঠানো হয়েছে। এখন ইসি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নারী সংরক্ষিত আসনের আইনে বিএনপি ৩৪ দশমিক ৬৬ বা ৩৫টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ বা ১১টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে ১টি আসন পেতে পারে এবং জাতীয় নাগরিক পার্টি ১টি আসন পাবে। ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না। জোট গঠিত হলে বিএনপির আসন ৩৬টি এবং জামায়াতের ১৩টি হতে পারে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এবং ঈদের আগেই সব কার্যক্রম শেষ করতে চায় ইসি। শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে অনুষ্ঠিত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।