ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ইসির নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে এবং ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, গণমাধ্যম প্রতিষ্ঠানের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। গণমাধ্যমের অনুমোদিত সাংবাদিকদের তালিকা আপলোড করা বাধ্যতামূলক এবং প্রয়োজনে গাড়ির স্টিকারের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র দিতে হবে। শেষ ধাপে অফিস আইডি, ছবি, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে।
যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোডযুক্ত একটি পিডিএফ কার্ড সরবরাহ করবে, যা প্রিন্ট করে সাংবাদিকরা নির্বাচনে সংবাদ সংগ্রহের আইনি অনুমোদন পাবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।