জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গণভোটের রায় কার্যকর না হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। রোববার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে উত্তর তেমুহনী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছিল—একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি গণভোটে মতামত জানানোর জন্য। তাঁর দাবি, দলীয় ভোটের ভিত্তিতে সরকার ক্ষমতায় এলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় অস্বীকার করা হচ্ছে। একই দিনে দেওয়া একটি ভোট বৈধ হলে অন্যটি কেন অবৈধ হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
রেজাউল করিম বলেন, বর্তমান লংমার্চ কর্মসূচি সরকার পতনের জন্য নয়; এটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরিচালিত হচ্ছে। তিনি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণারও দাবি জানান তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।