Web Analytics

৭ দশমিক ৫ ও ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী কারাকাসে বহু ভবন ধসে পড়েছে। এ অবস্থায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মারাত্মক ক্ষতির কারণে মাইকেতিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল ক্লাস বাতিল করা হয়েছে এবং মেট্রো ও রেলসেবা স্থগিত করা হয়েছে। সব ধরনের অপ্রয়োজনীয় কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেলসি রদ্রিগেজ জানান, সামরিক বাহিনীর জেনারেল স্টাফকে সক্রিয় করা হয়েছে এবং বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল এই বাহিনীর নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে আঘাত হানে এবং ৩৯ সেকেন্ড পর দ্বিতীয়টি ইউমারের কাছে ঘটে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে, কারণ ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মিত নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।