Web Analytics

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুসলিম সমাজকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এআই সম্পর্কে জ্ঞান না থাকলে মুসলিমরা বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে। রোববার ভারতের কেরালার কোঝিকোড়ে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনোয়ার বলেন, প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষা করতে হবে। তাঁর মতে, ধর্মীয় আলেমদের বর্তমান সময়ের ‘নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ’ বুঝতে হবে। এসব চ্যালেঞ্জের মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর রোববার কেরালা সফরে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়ার আনোয়ার ইব্রাহিমের হাতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।