Web Analytics

সরকার পাবনা জেলার গ্রামীণ ও পৌর অবকাঠামো আধুনিকায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ১,৮০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। ‘পাবনা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে প্রস্তাবিত এই প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এর আওতায় গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, আধুনিক বাজার ও ঘাট স্থাপন, রেল ক্রসিং নির্মাণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে।

পাবনা শহরের জলাবদ্ধতা নিরসন ও পৌর সড়ক উন্নয়নে পৃথক আরেকটি প্রকল্পও প্রণয়নাধীন রয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে প্রকল্পটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জেলা নাগরিক কমিটি ও প্রেস ক্লাব নেতারা জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং নাগরিক সুবিধা উন্নত হবে।

এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং ড্রেনেজ ও সড়ক উন্নয়নের ডিপিপি তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বাস্তবায়ন শুরু হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।