Web Analytics

সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh.gov.bd)-এর দ্বিতীয় সংস্করণ (ফ্রেমওয়ার্ক ২.০) চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই উদ্যোগে বর্তমানে প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে, যার মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে।

নতুন সংস্করণটির কার্যকারিতা ও নিরাপত্তা সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন সেন্টার যাচাই ও সনদ প্রদান করেছে। এটুআই কর্মকর্তারা জানান, এই সংস্করণ দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকের তথ্যপ্রাপ্তি সহজ করবে। নাগরিকরা এখন ঘরে বসেই সরকারি সেবা, আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, দপ্তরের ঠিকানা, টেন্ডার, চাকরির বিজ্ঞপ্তি ও সিটিজেন চার্টারসহ নানা তথ্য জানতে পারছেন।

প্রযুক্তিগতভাবে নতুন সংস্করণে ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক কাঠামো যুক্ত করা হয়েছে, যা প্ল্যাটফর্মটিকে আরও দ্রুত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য করেছে। এছাড়া সিঙ্গেল সাইন-অন, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও এসএসএল এনক্রিপশনসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।