শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। ২ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের, তবে ফেব্রুয়ারিতে রোজা পড়ায় এক মাস পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রী জানান, শুরুতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করার পরিকল্পনা করা হয়েছিল এবং সে অনুযায়ী রুটিনও তৈরি হয়। কিন্তু বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব আসায় বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমসহ সবার মতামত বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে পূর্ণ সিলেবাস সম্পন্ন করা জরুরি। শিক্ষার্থীদের প্রস্তুতি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।