Web Analytics

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিজিএস জয় বাংলা (পিসি ২০৮)-এর নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। বিসিজিএস সৈয়দ নজরুল (পিএল ৭১)-এর নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর এবং বিসিজিএস তাজউদ্দীন (পিএল ৭২)-এর নতুন নাম বিসিজিএস নুরুল ইসলাম করা হয়েছে। নাম পরিবর্তন হওয়া জাহাজগুলোর মধ্যে চারটির নাম জাতীয় চার নেতার নামে ছিল।

এ ছাড়া বিসিজিএস মনসুর আলী (পিএল ৭৩)-এর নতুন নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামান (পিএল ৭৪)-এর নতুন নাম বিসিজিএস আশরাফ সিদ্দিকী করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাসফিকা হোসেনের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।