Web Analytics

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানায়, অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। হামলাটি সংযুক্ত আরব আমিরাতের খাওর ফাক্কান শহরের পূর্বে সংঘটিত হয়।

ইউকেএমটিও, যা বিশ্বব্যাপী জাহাজ থেকে বিপৎসংকেত গ্রহণের কেন্দ্র হিসেবে কাজ করে, এক বিবৃতিতে ওই অঞ্চলে চলাচলরত সব জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নৌপরিবহন সংস্থাগুলোকে আপডেট দিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের ব্যস্ততম তেল পরিবহনপথ। এর ফলে বহু জাহাজ ও নাবিক আটকা পড়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।