Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার জানিয়েছেন, ইসরায়েলের হামলায় দু’য়েকজন ইরানি কমান্ডার নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বেশিরভাগ ইরানি কর্মকর্তা এখনো নিরাপদ ও জীবিত আছেন, তবে বিস্তারিত কিছু জানাননি। আরাঘচি আরও জানান, ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম এবং হামলা অব্যাহত থাকলে তারা শক্ত হাতে জবাব দেবে।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। আরাঘচি জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও কুয়েতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে।

ইসরায়েলি হামলার পর উত্তেজনা বাড়লেও ইরান কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে সূত্রে জানা যায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।