Web Analytics

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তার পরিবার এবং বিএনপির উদ্যোগে শনিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে তার গ্রামের বাড়িতে কোরআন খতম করা হয় এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে দুপুরে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরণি বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সাইফুর রহমানের পুত্র, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান উপস্থিত ছিলেন। পরিবারের অন্য সদস্য, স্মৃতি পরিষদের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ করা হয়। দিবসটিকে কেন্দ্র করে পৃথকভাবে দিনব্যাপী একটি বিনামূল্যের চক্ষু শিবিরও আয়োজন করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।