Web Analytics

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৬০ জনের বেশি ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার পর বাহরাইনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তুলেছে তেহরান। বাহরাইনের একটি আদালত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ গঠন ও পরিচালনার অভিযোগে তাদের ১৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

রায়ের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাহরাইনের শাসকেরা যুক্তরাষ্ট্রের প্রশাসনের মতো উত্তেজনা বাড়ানোর নীতি অনুসরণ করছেন। তেহরানের অভিযোগ, মানুষের অধিকার আদায়ের প্রচেষ্টা দমনে বাহরাইনের কর্তৃপক্ষ বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ইরান বলেছে, তুচ্ছ অজুহাতে বাহরাইনের একদল ধর্মীয় নেতা ও নাগরিকের বিরুদ্ধে অন্যায্য সাজা দেওয়া হয়েছে এবং এটি মানবাধিকার লঙ্ঘনের পদ্ধতিগত ও ব্যাপক ঘটনা। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করা হয়। রুবিও বলেছিলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সমস্যার পেছনে ইরানের শিয়া নেতারা রয়েছেন। তেহরানের দাবি, বাহরাইনের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।