Web Analytics

একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বড় ধরনের স্থল সামরিক অভিযান চালানো হলেও ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নাও হতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের মূল্যায়নে উল্লেখ করা হয়েছে যে এমন আক্রমণেও ইরানের শাসক সরকার অপসারণের সম্ভাবনা কম।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের দেওয়া চার থেকে ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পূর্বাভাস নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর এক সপ্তাহের মধ্যেই এই গোয়েন্দা প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভক্ত বিরোধী শক্তিগুলোর ক্ষমতা দখলের সম্ভাবনাও খুব কম এবং এটিকে ‘অসম্ভাব্য’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।