Web Analytics

মালয়েশিয়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করেছে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বাংলাদেশি পর্যটকদের ভিজিট ভিসায় এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমবে এবং সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে আর মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। সংশোধিত নীতিতে যেসব দেশের নাগরিকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য করা হয়েছে, তাদের তালিকাও বিভাগটি প্রকাশ করেছে। এই ব্যবস্থা ভিজিট ভিসা ও সামাজিক ভ্রমণের ক্ষেত্রে কার্যকর হবে।

তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হতে পারে। এর মধ্যে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম রয়েছে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে নতুন নীতির সরাসরি সম্পর্ক নেই বলে ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।