Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পর যুক্তরাষ্ট্র শতভাগ বিজয় অর্জন করেছে। তিনি বলেন, এ বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। তবে তেহরান চুক্তি ভঙ্গ করলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি বাস্তবায়ন করবেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনাদের অপেক্ষা করতে হবে।’

এর আগে ট্রাম্প ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন। ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানায়। ইসরাইলও হামলা বন্ধে সম্মত হয়। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই তেলের দাম ১০ শতাংশ হ্রাস পায় বলে সিএনএন জানিয়েছে।

এই যুদ্ধবিরতি সাময়িক শান্তির ইঙ্গিত দিলেও চুক্তির স্থায়িত্ব ও ভবিষ্যৎ মার্কিন-ইরান সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।