Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অল্প সময়ে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বক্তব্যে দেশের বর্তমান অবস্থা, সরকারের লক্ষ্য, সামাজিক মূল্যবোধ এবং দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। দেশে ফেরার পর পারিবারিক শিক্ষায় ঘাটতি লক্ষ্য করেছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী জানান, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জোরদারে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।