কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি একটি ‘গেম চেঞ্জার’, যা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। জি-৭ সম্মেলনের ফাঁকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কানাডা এই চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট এবং এটিকে সুপরিকল্পিত ও ইতিবাচক হিসেবে দেখছে। কার্নি জানান, এই চুক্তি এমন একটি ভিত্তি তৈরি করেছে, যা নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
তিনি আরও বলেন, এই সমঝোতা ভবিষ্যতে আঞ্চলিক অর্থনীতিগুলোকে পুনরায় একীভূত করার পথ খুলে দেবে এবং লেবানন সংকটের সমাধানের ভিত্তিও তৈরি করবে। কার্নি উল্লেখ করেন, চুক্তিটি ইরানের জন্য বড় ধরনের আর্থিক প্রণোদনা সৃষ্টি করবে, তবে এর জন্য আগামী কয়েক মাসে দেশটিকে কিছু প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
তার মতে, এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া, যা সফলভাবে বাস্তবায়িত হলে আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।