যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মিকাহ বেকউইথ প্রকাশ্যে আজান সম্প্রচারের বিরোধিতা করে বলেছেন, এটি আমেরিকান সংস্কৃতি বা ইতিহাসের অংশ নয়। ১৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তাঁর ‘আস্ক মিকা এনিথিং’ ভিডিও সিরিজে একজন দর্শকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নটি ছিল, গির্জার ঘণ্টাধ্বনি অনুমোদিত হলে ইসলামি আজান কেন নীরব রাখতে হবে।
বেকউইথ কোনো নির্দিষ্ট মসজিদ, স্থানীয় বিরোধ বা নিষেধাজ্ঞার প্রস্তাবের কথা উল্লেখ করেননি। তিনি আজান শুনতে আগ্রহীদের এমন দেশে যাওয়ার পরামর্শ দেন, যেখানে এটি স্থানীয় ঐতিহ্যের অংশ, এবং মসজিদগুলোকে নামাজের সময় সদস্যদের টেক্সট বার্তা পাঠানোর পরামর্শ দেন। তাঁর এই বক্তব্য ইসলামের বিরুদ্ধে মে মাস থেকে চলমান সমালোচনার অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইন্ডিয়ানা মুসলিম অ্যাডভোকেসি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মালিহা জাফর বলেন, তাঁর জানা মতে রাজ্যের কোনো মসজিদ বাইরে লাউডস্পিকারে আজান প্রচার করে না। তিনি মুসলিমদের নিরাপত্তা উদ্বেগ, মসজিদে নিরাপত্তা বৃদ্ধি এবং বিদ্বেষমূলক ঘটনার কথা জানান। প্রতিবেদনে ন্যাশনাল মিউজিয়াম ও লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য উল্লেখ করে বলা হয়, ১৫০০-এর দশক থেকেই উত্তর আমেরিকায় মুসলমানদের উপস্থিতি ছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।