Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদ শহরে সমাহিত করা হবে বলে বুধবার ফার্স নিউজ জানিয়েছে। ৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর এবং খামেনির জন্মস্থান। তার পিতাকেও মাশহাদের ইমাম রেজা মাজারে সমাহিত করা হয়েছিল। মৃত্যুর আগে খামেনি জানিয়েছিলেন, তাকেও যেন একই স্থানে দাফন করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে, তা এখনো জানানো হয়নি।

মাশহাদ শহরটি ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এবং খামেনির সমাধি সেখানে স্থাপিত হলে এটি আরও প্রতীকী গুরুত্ব পাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।