Web Analytics

রোববার দুপুরে ঢাকার সুপ্রিম কোর্টের প্রধান গেটের কাছে একটি ব্যাগ থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো উদ্ধার করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে নিষ্ক্রিয় করে।

আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে হেফাজতে নেয়। কে বা কারা গ্রেনেডগুলো সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।