Web Analytics

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। সোমবার তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।

রিটে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে যাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করা হয়। এছাড়া ওই সরকারের মেয়াদে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

আবেদনকারী জানান, সোমবার বিকেলে তিনি হাইকোর্টে পিটিশনটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করবেন। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা বিষয়ে পরবর্তী পদক্ষেপ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।