Web Analytics

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ইনসাইড দ্য হারামাইন নামের ওয়েবসাইট এক্সে এক পোস্টে জানায়, চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। ফলে ৯ জিলহজ বা ২৬ মে হবে আরাফাত দিবস।

এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রোববার সন্ধ্যায় চাঁদ দেখার প্রস্তুতি নেয়। জানানো হয়, চাঁদ দেখা গেলে এসব দেশেও ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে বলে উল্লেখ করা হয়।

এদিকে মুসলিম বিশ্বের দুই দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ইতিমধ্যে ২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে, যা সৌদি আরবের ঘোষণার সঙ্গে মিলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।