Web Analytics

জর্ডান ও অন্যান্য আরব দেশকে লক্ষ্য করে হামলার প্রতিবাদে আম্মানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে। জর্ডান জানায়, এসব ক্ষেপণাস্ত্রের অন্তত কয়েক ডজন তাদের আকাশসীমায় বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটি নিজের সার্বভৌমত্ব রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত জর্ডানের ভেতরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে।

যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্র দেশগুলো ইরানের এই পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।