Web Analytics

বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রফিকুল ইসলামের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিমসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা। এর আগে গত রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেনও তাকে দেখতে যান।

গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. রফিকুল ইসলাম। তার চিকিৎসার জন্য ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।