Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গত মঙ্গলবার ইরান যুদ্ধের অগ্রগতি নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে বলে সিএনএনকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ট্রাম্প এর আগে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ‘অপারেশন স্লেজহ্যামার’ নামে পরিকল্পিত হামলা স্থগিত করেন। এরপর হোয়াইট হাউস ও পাকিস্তানি মধ্যস্থতাকারীরা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক রূপরেখা তৈরিতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

এই বিলম্বে নেতানিয়াহু অসন্তোষ প্রকাশ করেন এবং ট্রাম্পকে জানান, হামলা স্থগিত করা একটি ভুল সিদ্ধান্ত। ইসরাইলি সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার ফোনালাপে নেতানিয়াহু সামরিক পদক্ষেপ পুনরায় শুরু করার জন্য চাপ দেন। তবে ট্রাম্প কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান ধরে রেখে বলেন, ইরান ইস্যুটি এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন, যদিও পারমাণবিক কর্মসূচি ও অবরুদ্ধ তহবিল নিয়ে মূল মতপার্থক্য এখনো রয়ে গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।