Web Analytics

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব নদী এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছে বলে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে এই প্রস্তাব আনা হলেও বিষয়টি নিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভেতরে মতভেদ দেখা দিয়েছে।

বাহিনীর সাবেক মহাপরিচালক ও পদ্মশ্রীপ্রাপ্ত প্রকাশ সিং এই উদ্যোগকে নির্বোধ বলে মন্তব্য করেছেন। তার মতে, এমন পদক্ষেপ সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। বিএসএফের এক ঊর্ধ্বতন সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহিনীকে প্রস্তাবটির বাস্তবায়নযোগ্যতা যাচাই করতে বলেছে, তবে অনেক কর্মকর্তা এর বিরোধিতা করছেন, বিশেষ করে বন্যার সময় মানুষের জীবনের ঝুঁকি বিবেচনায়।

এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার, যার মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার নদী ও দুর্গম এলাকা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।