Web Analytics

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে হামলার পর আগুন লাগা একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার শুক্রবার এ তথ্য জানায়। পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে থাকাকালে হামলার শিকার হয়। উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে। তাদের ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল এবং শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। আইআরজিসি বলেছে, কয়েকবার বেতারবার্তায় সতর্ক করার পরও জাহাজগুলো চলাচল অব্যাহত রাখে।

ইরান প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে তা ব্যবহারের কথা বলেছে। যুক্তরাজ্যের ইউকেএমটিও জানিয়েছে, লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনে আগুন লাগে, তবে নাবিকেরা নিরাপদে রয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।