Web Analytics

ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় হিন্দুদের গণেশ প্রতিমা বিসর্জনের মিছিল থেকে একটি মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার রাতে তালান্দ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গুলমি রেলওয়ে স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে বলে পুলিশে করা অভিযোগে বলা হয়েছে। মিছিলটি গুলমি রেলসেতু পেরিয়ে রেলস্টেশনের দিকে যাচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, ইসমাইল সুন্নি জামিয়া মসজিদ ও তাজুস-সুন্না আরবি মাদরাসায় পাথর ছোড়া হয়। ভবনের নিচতলায় থাকা মসজিদ ও মাদরাসার দুটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা আবদুল আলিম ভাটকাল টাউন থানায় অভিযোগ দিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় মুসলিমদের একটি দল থানার সামনে জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।

পুলিশ কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দিলে তারা সরে যান। উত্তর কন্নড়ের পুলিশ সুপার দীপন এমএন ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই করছে এবং ভাটকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।