Web Analytics

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শক এবং ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য করার কথা বলা হয়েছে।

সরকারি চাকরিবিধি অনুযায়ী তার অনুমোদনহীন অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইল ঠিকানায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। পরে ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে ০০৫/২০২৫ নম্বর বিভাগীয় মামলা রুজু করা হয়। অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ে কোনো লিখিত জবাব দেননি। তিনি সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।