Web Analytics

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং জনগণকে যে জবান দেয় তা রক্ষা করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য সবার কাছে দোয়া চান। দালানে থাকা মানুষের সন্তানদের মতো বস্তিবাসীদের সন্তানরাও যাতে শিক্ষা পায়, সে ব্যবস্থা নিতে চায় বিএনপি। নারীদের মাধ্যমে পরিবারে সচ্ছলতা আনতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, কড়াইলসহ দেশের মানুষের সমস্যা সমাধানে বিএনপি পাশে থাকবে। কড়াইলের বস্তিবাসীর জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি এবং পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।