Web Analytics

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে কুমিল্লা বিচারিক আদালতে পাঠানো হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ে হয় এক প্রবাসীর সঙ্গে। ১৯ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন কুমিল্লায় আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে করে।

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক দুই সহযোগীকে ধরতে অভিযান চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।