Web Analytics

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আল কারিম হিফজুল কোরআন নুরানি মাদরাসায় ফয়জুল করিম মুছা (৮) নামের এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষক মো. সোয়াইব হোসাইনের বিরুদ্ধে। সোমবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান।

শিশুটির মা মুক্তা বেগম জানান, মঙ্গলবার সকালে মাদরাসায় গিয়ে ছেলের শরীরে রক্ত জমাট দেখতে পান। পরে তিনি ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান এবং শিক্ষক মো. সোয়াইব হোসাইন ও মাদরাসার পরিচালক মো. আনোয়ার হোসাইনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় পাওয়া যায়নি এবং সাংবাদিক পরিচয় জানার পর তিনি ফোন কেটে দেন।

মাদরাসার পরিচালক আনোয়ার হোসাইন ঘটনায় দুঃখ প্রকাশ করলেও নিয়মিত নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের বেত্রাঘাতের সুযোগ নেই এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।