Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। বুধবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরকারের লক্ষ্য হলো বৃত্তির মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো ও শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। তিনি আরও বলেন, এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, তিনি মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সারা দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট ইতিবাচক হলেও কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে এবং অভিভাবকদের চাহিদা পূরণে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার বৃত্তি পরীক্ষার নীতিমালা পর্যালোচনা করছে, যার মধ্যে বৃত্তির অর্থের পরিমাণ ও শিক্ষার্থীর সংখ্যা পুনর্বিবেচনা করা হবে। সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের পরিকল্পনাও রয়েছে। সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।