ভারতের মধ্যপ্রদেশে মুসলিম নারী বিচারক তাবাসসুম খান ২০২২ সালের নর্মদাপুরমে ট্রাকচালক নাজির আহমেদ হত্যার মামলায় ১৪ জন স্বঘোষিত গোরক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর হত্যার ও ধর্ষণের হুমকির মুখে পড়েছেন। ১২ জুন ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে তিনি সাক্ষ্য ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এই রায় দেন। আদালত ঘটনাটিকে ‘চরম বর্বর ও নৃশংস’ বলে উল্লেখ করে আসামিদের দোষী সাব্যস্ত করে।
রায় ঘোষণার পর কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও আসামিদের পরিবারের সদস্যরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিচারকের কুশপুত্তলিকা পোড়ায়। সামাজিক মাধ্যমে তার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিদ্বেষমূলক প্রচারণা, হত্যার হুমকি ও সহিংসতার উসকানিমূলক ভিডিও ছড়ানো হয়। বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ভারতের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।