তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সবচেয়ে জটিল ও বিরোধপূর্ণ বিষয়গুলোর একটি।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা শুরুর পর এই ইস্যুতেই সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা হয়েছে এবং বহু প্রাণ ঝরেছে। তাঁর দাবি, প্রতিবার ক্ষমতাসীন দলগুলো এ বিষয়ে নানা ছলচাতুরী ও কৌশলের আশ্রয় নিয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশ দীর্ঘ স্বৈরশাসনের কবলে পড়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে বিস্তারিত আলোচনার মাধ্যমে এ বিষয়ে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেটিই অনুসরণ করতে হবে। সরকারের নতুন ধারণা আনার পদক্ষেপে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সরকারের অধীনে সিদ্ধান্ত নিলে নতুন বিতর্ক তৈরি হবে। তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত হতে হবে, নইলে দেশ আবার অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।