Web Analytics

কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলায় তাঁর অপসারণ দাবি করেছে বিরোধী বিজেপি। কোপ্পাল জেলার কুকনুরে এক অনুষ্ঠানে তিনি ইসলামকে মহান, মানবিক ও বিজ্ঞানভিত্তিক ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলাম মানুষকে জীবনযাপনের শিক্ষা দেয় এবং মানবতা দিয়ে এর সূচনা হওয়ায় এটি অন্য ধর্মগুলোর চেয়ে শ্রেষ্ঠ।

রায়ারেড্ডি বলেন, ইসলাম সম্পর্কে কিছু না জানা মানুষ এ বিষয়ে ভুল ধারণা ও ভ্রান্ত মতামত পোষণ করেন। কোরআন প্রসঙ্গে তিনি বলেন, আব্রাহামিক ধর্মগুলো নিয়ে তিনি ব্যাপক পড়াশোনা করেননি। তবে তিনি বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। তিনি আরও বলেন, তিনি ঘন ঘন মন্দির বা মঠে যান না।

কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক অভিযোগ করেন, রায়ারেড্ডি হিন্দুধর্ম এবং মন্দির-মঠ নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। ক্ষমা না চাইলে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবিও করেন অশোক। বিজেপি মুখপাত্র অশোক গৌড়া বলেন, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ না পড়ে কোনো ধর্মকে শ্রেষ্ঠ বলা উচিত নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।