Web Analytics

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালের মধ্যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গারা দেশে স্থায়ী স্থাপনা তৈরি করছে, যা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনের বিকল্প নেই।

শনিবার সকালে উখিয়ার পালংখালী স্টেশন চত্বরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’র আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। সীমান্ত নিরাপদ না থাকলে উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা অংশ নেন। বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।