Web Analytics

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে ইমারজেন্সি ওটিতে আগুন লাগার ঘটনায় নাসরিন নাহার নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের আতঙ্কে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় অক্সিজেন মাস্ক খুলে গেলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। খুলনার কয়রা উপজেলার নেছার আলির মেয়ে নাসরিন জন্মগত ডায়াবেটিসে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু জানান, নাসরিন ভেন্টিলেশনে ছিলেন এবং সেখানে মোট ১৫ জন রোগী ছিলেন। অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়া গেলেও নাসরিনের স্বজনেরা নিজেরাই তাকে সরানোর চেষ্টা করেন, এবং নামিয়ে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনাটি হাসপাতালজুড়ে আতঙ্ক সৃষ্টি করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আগুনের উৎস বা তদন্ত সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।