Web Analytics

রাজশাহীর গোদাগাড়ীতে নেসকো কোম্পানির জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বরে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ কর্মসূচি হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে দাবি জানান এবং ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। বক্তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ জোর করে প্রিপেইড মিটার বসাচ্ছে এবং এর মাধ্যমে তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করছে, ফলে সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছে। অনেকেই নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না বলে তারা জানান।

মানববন্ধন থেকে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।