Web Analytics

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, সীমান্ত এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল যদি মনে করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, তবে তারা ভুল করছে। তিনি জানান, সীমান্ত সুরক্ষার একমাত্র উপায় হলো দক্ষিণ লেবাননে রাষ্ট্রের পূর্ণ উপস্থিতি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

আউন বলেন, চলমান পরিস্থিতি নিরসনে লেবানন সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং স্থায়ী সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে আলোচনার আগে ইসরাইলকে অবশ্যই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার দিনক্ষণ নির্ধারণ করলে লেবানন পরবর্তী পদক্ষেপ নেবে। গত সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে, যেখানে লেবানন এক মাসের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দেয়।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট আউন দক্ষিণ লেবাননে রাষ্ট্রীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে আসছেন, যা তার মতে দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দেবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।