Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, জামায়াত ইসলামি হাদিয়ার নামে চাঁদাবাজি করছে। রোববার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, জামায়াত অতীতে গুপ্ত রাজনীতি করেছে এবং তাদের দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে। তিনি অভিযোগ করেন, দলটি নিজেদের অপকর্ম ঢাকতে ধর্মের অপব্যবহার করছে এবং সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে। তিনি জামায়াত নেতাদের মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।

রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও জামায়াতকে পছন্দ করে না। তিনি বলেন, বিশ্বের ভালো সংস্কৃতি গ্রহণ করা যেতে পারে, তবে দেশের সংস্কৃতি ধ্বংস করে এমন সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।