Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রস্তাবকে স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধানে রূপ দিতে সরকার সহযোগিতা করবে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত গভর্নেন্স সলিউশনস কম্পিটিশনের বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের এমন সমস্যা চিহ্নিত করার আহ্বান জানান, যার কার্যকর সমাধান তারা নিজেরাই প্রস্তাব করতে পারবে। সমস্যার ব্যাপ্তি, ক্ষতিগ্রস্ত মানুষ ও প্রভাবের গভীরতা তথ্য-প্রমাণসহ তুলে ধরতে হবে বলে তিনি জানান। মাঠপর্যায়ের জরিপ, সংশ্লিষ্টদের সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন ও নির্ভরযোগ্য গবেষণা ব্যবহারের পাশাপাশি সহায়ক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার টুল ব্যবহারের কথাও বলেন তিনি।

প্রতিযোগিতায় ১২৪টি দল বিস্তারিত লিখিত প্রতিবেদন জমা দেবে এবং সাত সদস্যের বিচারক প্যানেল তা মূল্যায়ন করবে। সেরা পাঁচটি দল ১৫ মিনিটের পাওয়ারপয়েন্ট উপস্থাপনার সুযোগ পাবে; পরে চ্যাম্পিয়ন ও দুই রানারআপ নির্বাচন করা হবে। নির্বাচিত তিন দল বাস্তবায়নের জন্য সংসদ সদস্যের কার্যালয় এবং শিক্ষা-সংশ্লিষ্ট প্রস্তাব হলে প্রতিমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সমন্বয়ের সুযোগ পাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।