Web Analytics

রবিবার দুপুরে চট্টগ্রামের সাগরিকা এলাকায় বিডি ফুড বিডি সি ফুডস কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো হিমাগারে ছড়িয়ে পড়ে। ভেতরে বিপুল পরিমাণ মাছ মজুত থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে মোট আটটি ইউনিট যোগ দিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, হিমাগারে দুই হাজার টনেরও বেশি মাছ ও কার্টন সংরক্ষিত ছিল, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। সংকীর্ণ চলাচলের কারণে দমকলকর্মীদের উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভেতরে কেউ আটকা পড়েননি, তবে নিশ্চিত হওয়ার জন্য উদ্ধারকারী দল পুরো এলাকা তল্লাশি চালাচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।