Web Analytics

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০ টাকার নোট আগামীকাল মঙ্গলবার বাজারে ছাড়া হবে। প্রথমে এটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা থেকে বিতরণ করা হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোটটির আকার ১২৩ মিমি × ৬০ মিমি এবং এতে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ ও গোলাপি রঙের আধিক্য রয়েছে।

নোটের সম্মুখভাগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। পেছনভাগে ‘গ্রাফিতি–২০২৪’-এর ছবি মুদ্রিত হয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ২ মি.মি. চওড়া নিরাপত্তা সুতা, যাতে ‘১০ টাকা’ লেখা আছে এবং আলোয় ধরলে দৃশ্যমান হয়। নোট নাড়ালে সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। এছাড়া আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা একটি See-through image দেখা যায় এবং মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।

বর্তমান প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিনিময়যোগ্য নয় এমন নমুনা নোট টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।